Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কংগ্রেসের চেয়ে বেশি ভোট নোটায়

কংগ্রেসের থেকেও বেশি ভোট পড়ল নোটায়। আরামবাগ মহকুমার চার আসনের মধ্যে সর্বোচ্চ নোটাতে ভোট পড়েছে পুরশুড়া বিধানসভায়। এবারের বিধানসভা নির্বাচনে গোঘাটে কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির প্রাপ্ত ভোটের তুলনায় বেশি ভোট পড়েছে নোটায়।

কংগ্রেসের চেয়ে বেশি ভোট নোটায়
  • ৬ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কংগ্রেসের থেকেও বেশি ভোট পড়ল নোটায়। আরামবাগ মহকুমার চার আসনের মধ্যে সর্বোচ্চ নোটাতে ভোট পড়েছে পুরশুড়া বিধানসভায়। এবারের বিধানসভা নির্বাচনে গোঘাটে কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির প্রাপ্ত ভোটের তুলনায় বেশি ভোট পড়েছে নোটায়। গোঘাটে কংগ্রেস প্রার্থী হারাধন সাঁতরা ভোট পেয়েছেন ২০৯৯ টি। বহুজন সমাজ পার্টির প্রার্থীর প্রাপ্ত ভোট ১২০২ টি। কিন্তু, গোঘাটের ভোটাররা নোটায় ভোট দিয়েছেন ২৪২১জন।  পুরশুড়াতেও একই অবস্থা। তবে ভোট প্রাপ্তির বিচারে এখানে বিজেপি তৃণমূল ও সিপিএমের পর চতুর্থ স্থানেই রয়েছে নোটা। সেখানেও কংগ্রেসের তুলনায় বেশি ভোট পড়েছে নোটায়। পুরশুড়ার কংগ্রেস প্রার্থী হাবিবর রহমান শেখ ভোট পেয়েছেন ১০৯৯টি। ওই কেন্দ্রে নির্দল সহ অন্যান্য পার্টির প্রার্থীদের প্রাপ্ত ভোটও নোটার তুলনায় কম। পুরশুড়ায় নোটাতে ভোট পড়েছে ২৭৭৯ টি, যা মহকুমার মধ্যে সর্বাধিক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ