ওয়েলস- ২ : পর্তুগাল- ৩
ডেনমার্ক- ২ : নরওয়ে- ৩
কার্ডিফ: গত দু’দশকের বেশি সময় ধরে ৭ নম্বর জার্সিটা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। তবে আপাতত পর্তুগাল জাতীয় দলে প্রাক্তনীর তালিকায় নাম লিখিয়েছেন সিআরসেভেন। তাঁর জায়গায় ৭ নম্বর জার্সির মালিক এখন কার্লোস ফোর্বস। ডেনমার্কের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে সুযোগ পেয়ে সেভাবে দাগ কাটতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড। তবে মঙ্গলবার নেশলস লিগে তাঁর গোলেই ওয়েলসকে ৩-২ গোলে হারাল পর্তুগাল। সেই সুবাদে গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছাল জর্জ হেসাসের দল (৬ ম্যাচে ১৫ পয়েন্ট)। ম্যাচে পর্তুগালের অপর দুই গোলদাতা ব্রুনো ফার্নান্ডেজ ও পেড্রো নেতো। ওয়েলসের হয়ে জাল কাঁপান ডেভিড ব্রুকস ও সর্বা টমাস।
গ্রুপের অপর ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল নরওয়ে। ম্যাচে জোড়া গোলে নায়ক আর্লিং হালান্ড। এরমধ্যে সংযোজিত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জাল কাঁপান তিনি। এছাড়া বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন মার্টিন ওডেগার্ড। ডেনমার্কের দুই গোলদাতা রাসমাস হোজলান্ড ও পিয়েরে-এমিলে হোজবার্গ। ৬ ম্যাচে দু’দলের পয়েন্ট (৯) সমান হলেও, হেড টু হেডের নিরিখে শেষ আটের টিকিট নিশ্চিত করল নরওয়ে।



