Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের দিন জরুরি পরিষেবা দিতে তৈরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, রক্তদান শিবির করার আবেদন

আজ, বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোটের দিন জরুরি পরিষেবা দিতে তৈরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, রক্তদান শিবির করার আবেদন
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: আজ, বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য অশান্তি বা সংঘর্ষের কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল।

Advertisement

কলেজের প্রিন্সিপাল ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের পক্ষ থেকে এবিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশিকা আসেনি। তবুও সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় ওষুধ সহ সমস্ত পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের নির্দেশ অনুযায়ী ভোটের সময় চিকিৎসকদের ছুটি আগেই বাতিল করা হয়েছে।
তবে, বড় উদ্বেগের বিষয় রক্তের সংকট। উত্তরবঙ্গ রিজিওনাল ব্লাড সেন্টারের ডিরেক্টর ডাঃ মৃদুল দাস বলেন, দীর্ঘদিন ধরে রক্তের ঘাটতি চলছে। এসআইআরের পর ভোটের জন্য রক্তদান শিবির একপ্রকার  দীর্ঘদিন বন্ধই রয়েছে। কিছু সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান করলেও বেসরকারি ব্লাড সেন্টারে সেই রক্ত দেওয়া হচ্ছে। সরকারি ব্লাড সেন্টারে রক্ত জমা পড়ছে না। ভোটকে কেন্দ্র করে যদি বড়ো কোনো সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটে, তাহলে হঠাৎ রক্তের চাহিদা বেড়ে যেতে পারে। সেই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই মৃদুল সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে রক্তদান করার আবেদন জানিয়েছেন।
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে মৃদুল বলেন, বিভিন্ন সময়ে ট্রেন দুর্ঘটনা,  পাহাড়ে ধস বা পথ দুর্ঘটনার সময় বহু রোগীর চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়েছিল। তখন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বড় ভূমিকা নিয়েছিল। এবারও সেই পরিস্থিতি দেখা দিলে যুবসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছ থেকে একইরকম সহযোগিতা পাওয়ার আশা করছে স্বাস্থ্যদপ্তর।

Advertisement
সম্পর্কিত সংবাদ