Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে একগুচ্ছ কাজের শিলান্যাস উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের

গত আর্থিক বছরে উত্তরবঙ্গের আটটি জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ৮২৫ কোটি টাকার উন্নয়নের কাজ করেছে। ২০২৫-’২৬ আর্থিক বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে উত্তরবঙ্গে ৬৫০ কোটি টাকার টেন্ডার করা হয়েছে দপ্তর থেকে।

আলিপুরদুয়ারে একগুচ্ছ কাজের শিলান্যাস উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত আর্থিক বছরে উত্তরবঙ্গের আটটি জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ৮২৫ কোটি টাকার উন্নয়নের কাজ করেছে। ২০২৫-’২৬ আর্থিক বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে উত্তরবঙ্গে ৬৫০ কোটি টাকার টেন্ডার করা হয়েছে দপ্তর থেকে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের ১৮ নম্বর ওয়ার্ডে সুইমিং পুলের কাজের শিলান্যাস করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 

Advertisement

মন্ত্রী বলেন, ৫ কোটি ২১ লক্ষ টাকা খরচ করে আলিপুরদুয়ারে এই সুইমিং পুলটি তৈরি করা হবে। 
তারপরেই মন্ত্রী বলেন, গত আর্থিক বছরে উত্তরবঙ্গের আট জেলার জন্য আমার দপ্তর ৮২৫ কোটি টাকার কাজ করেছে। চলতি আর্থিক বছরের জন্য ৬৫০ কোটি টাকার কাজের টেন্ডার করা হয়েছে।
এদিন সুইমিং পুলের শিলান্যাসের আগে মন্ত্রী শামুকতলা হাটের নবনির্মিত শেডঘরের উদ্বোধন করেন। ৩ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে ওই শেডঘর বানানো হয়েছে। শামুকতলায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে তিনটি রাস্তার কাজেরও শিলান্যাস করেন মন্ত্রী। পাশাপাশি, মাদারিহাট ব্লকেও এদিন তিনটি রাস্তার কাজের শিলান্যাস হয়েছে।  নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ