নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদার আলমপুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। দীর্ঘ কয়েক বছর ধরে এই সমবায় সমিতিতে কোনও নির্বাচন হয়নি। এবছর সমবায়ের ৯টি আসনে শুধুমাত্র তৃণমূল সমর্থিত প্রার্থীরাই নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তাঁরা। রবিবার জয়ী সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছে ব্লক প্রশাসন। নওদা তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ বলেন, এখানকার অধিকাংশ সমবায় সমিতিতে আমরা জয়লাভ করছি। ব্লকের মানুষ তৃণমূলের উন্নয়ন দেখতে পাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দলের কর্মীরাই মাঠে-ঘাটে মানুষের পাশে থাকে। তাই সমবায়গুলিতেও যাতে তৃণমূলের হাত ধরে উন্নতি হয়, সেটাই চাইছে সাধারণ মানুষ।



