Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

স্বর্ণমন্দিরে অস্ত্র মোতায়েন হয়নি: সেনা

পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে অমৃতসরের স্বর্ণমন্দিরের উপর কোনও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন হয়নি। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা।

স্বর্ণমন্দিরে অস্ত্র মোতায়েন হয়নি: সেনা
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে অমৃতসরের স্বর্ণমন্দিরের উপর কোনও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন হয়নি। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা। সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বেশ কিছু রিপোর্টকে বিভ্রান্তিকর বলেও উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে সেনা জানিয়েছে, স্বর্ণমন্দিরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র মোতায়েনের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ঠিক নয়। স্বর্ণমন্দির চত্বরে এধরনের কোনও অস্ত্র ও অন্য কিছু বসানো হয়নি। মন্দির কর্তৃপক্ষের তরফেও একই কথা জানানো হয়েছিল। সম্প্রতি ভারতের এয়ার ডিফেন্স চিফ লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা জানিয়েছিলেন, স্বর্ণমন্দিরের উপর কামান মোতায়েন করতে মন্দিরের প্রধান গ্রন্থী অনুমতি দিয়েছিলেন। যদিও তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করেন প্রধান গ্রন্থি রঘবীর সিং। সেনাকর্তার দাবি খারিজ করে দেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ