Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কেউ ফেভারিট নয়: সৌরভ

এবারের আইপিএলে কোনও দলকেই ফেভারিট হিসেবে চিহ্নিত করতে পারছেন না সৌরভ গাঙ্গুলি। ইডেনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। এর আগে ২০১৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কলকাতায়।

কেউ ফেভারিট নয়: সৌরভ
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের আইপিএলে কোনও দলকেই ফেভারিট হিসেবে চিহ্নিত করতে পারছেন না সৌরভ গাঙ্গুলি। শুক্রবার ইডেনে এসে তিনি বলেন, ‘প্রতিটা দলই শক্তিশালী। তাই আগাম কোনও দলকে এগিয়ে রাখা সম্ভব নয়।’ শনিবার ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি। এই ম্যাচে বরুণ চক্রবর্তীর সঙ্গে বিরাট কোহলির দ্বৈরথ দেখার অপেক্ষায় তিনি। সৌরভের কথায়, ‘ভালো ম্যাচ হবে। কোহলি অনেকদিন ধরে খেলছে। ও জানে কীভাবে বরুণকে সামলাতে হবে। মিষ্ট্রি স্পিনার অবশ্য দারুণ বল করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকে শেষ মুহূর্তে দলে নেওয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। আমার বিশ্বাস, টি-২০ ফরম্যাটেও বরুণকে খেলা সহজ হবে না।’ উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে  ৯ উইকেট নেন তিনি। রোহিত শর্মার হাতে কাপ ওঠার নেপথ্যে বড় অবদান ছিল বরুণের। 

Advertisement

ইডেনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। এর আগে ২০১৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কলকাতায়। তবে ইডেনে নয়, সল্টলেক স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন আমেরিকান পপ গায়ক পিটবুল। ২০১৫ সালেও হৃত্বিক রোশনের সঙ্গে কোমর দুলিয়েছিলেন দর্শকরা। এবারও রয়েছে ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান।

Advertisement
সম্পর্কিত সংবাদ