Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ি থামিয়ে চাঁদা আদায়, পুজোর দখল নেওয়া যাবে না: অর্জুন সিং, শ্যামনগরে সমন্বয় বৈঠকে পরিবহণ মন্ত্রী

কোনো ক্লাব বা পুজো কমিটি দখল করা যাবে না। পুজোর মরশুমে ডিজে বক্সও বাজানো যাবে না। এমনকি, রাস্তায় গাড়ি থামিয়ে জোরজুলুম করে চাঁদাও তোলা যাবে না।

গাড়ি থামিয়ে চাঁদা আদায়, পুজোর দখল নেওয়া যাবে না: অর্জুন সিং, শ্যামনগরে সমন্বয় বৈঠকে পরিবহণ মন্ত্রী
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কোনো ক্লাব বা পুজো কমিটি দখল করা যাবে না। পুজোর মরশুমে ডিজে বক্সও বাজানো যাবে না। এমনকি, রাস্তায় গাড়ি থামিয়ে জোরজুলুম করে চাঁদাও তোলা যাবে না। সরকারের নির্দেশিকা মেনেই পুজো করতে হবে উদ্যোক্তাদের। আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে মঙ্গলবার শ্যামনগরের রবীন্দ্রভবনে আয়োজিত সমন্বয় বৈঠকে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহণ ও শ্রমদপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, বিসর্জনের সময় যারা গোলমাল পাকায়, তাদের নামের তালিকা আমার কাছে আছে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Advertisement

অর্জুন সিং বলেন, ভাটপাড়া, জগদ্দল এলাকায় দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত উৎসব চলে। সরকারের নির্দেশিকা মেনে সব পুজো কমিটিকে চলতে হবে। অষ্টমীর দিন সমস্ত মদের দোকান বন্ধ রাখতে হবে। এ বিষয়ে প্রশাসনকেই নজরদারি চালাতে হবে। এই সমন্বয় বৈঠকে হাজির ছিলেন জগদ্দলের বিধায়ক ডঃ রাজেশ কুমার, বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ অসীম খান, এসিপি রাজশ্রী শঙ্কর বণিক, জগদ্দল থানার আইসি কল্লোলকুমার ঘোষ প্রমুখ। রাজেশ কুমার বলেন, পুজো কমিটিগুলিকে স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়াতে হবে। যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। মণ্ডপে অগ্নি নির্বাপণের ব্যবস্থাও রাখতে হবে পুজো কমিটিগুলিকে।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ