Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মীদের খোঁজ নেয়নি কেউ, দল ছাড়ার ঘোষণা ঘাসফুল নেতার

নির্বাচনে ভরাডুবির পর কর্মীদের খোঁজ নেননি দলীয় নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দল ছাড়ার কথা ঘোষণা করলেন বনগাঁর তৃণমূল নেতা পল্লব মিত্র।

কর্মীদের খোঁজ নেয়নি কেউ, দল  ছাড়ার ঘোষণা ঘাসফুল নেতার
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: নির্বাচনে ভরাডুবির পর কর্মীদের খোঁজ নেননি দলীয় নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দল ছাড়ার কথা ঘোষণা করলেন বনগাঁর তৃণমূল নেতা পল্লব মিত্র। একটি ফেসবুক পোস্ট করে তিনি ক্ষোভ উগরে দেন। পোস্টে লেখেন, ‘৪ মে গণনার পর দলের নেতারা একবারও খোঁজ নেননি কর্মীরা কোথায় আছে, কেমন আছে।’ দুঃখ প্রকাশ করে সারা জীবনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসার কথা জানান। যদিও এবিষয়ে আলাদা করে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি পল্লব মিত্র। দলীয় নেতৃত্বের ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মীরাও। দলের সর্বক্ষণের এক কর্মী লেখেন, যে প্রার্থীরা হেরে গিয়ে কর্মীদের কোনো খোঁজ রাখে না, কর্মীদের রেখে ময়দান ছেড়ে পালিয়ে যায়। দল আবার তাঁদের টিকিট দিয়ে সম্মান দেয়। যদিও এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল নেতৃত্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ