Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নিন্দুকদের জবাব দেওয়ার প্রয়োজন নেই: রিয়ান পরাগ

ব্যাটে রান নেই। ৯ ইনিংসে মাত্র ১১৭। তার উপর সঙ্গী হয়েছিল ড্রেসিং-রুমে ধূমপানের বিতর্ক। সময়টা একদমই ভালো যাচ্ছিল না রিয়ান পরাগের।

নিন্দুকদের জবাব দেওয়ার প্রয়োজন নেই: রিয়ান পরাগ
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ব্যাটে রান নেই। ৯ ইনিংসে মাত্র ১১৭। তার উপর সঙ্গী হয়েছিল ড্রেসিং-রুমে ধূমপানের বিতর্ক। সময়টা একদমই ভালো যাচ্ছিল না রিয়ান পরাগের। সমালোচকদের তোপের মুখে ছিলেন দিনের পর দিন। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ বলে ৯০ রানের ইনিংস সেজন্যই স্বস্তি আনছে। রাজস্থান রয়্যালস জিততে না পারলেও ক্যাপ্টেনের রানে ফেরাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। স্বয়ং পরাগের গলায় অবশ্য তাপ-উত্তাপ নেই, ‘সমালোচকদের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। ধূমপান নিয়েও কথা বলার দরকার নেই। তবে দিনের শেষে দুই পয়েন্ট পাওয়াটা জরুরি ছিল। তা আসেনি বলেই আমার ইনিংস মূল্যহীন।’

Advertisement

প্রথমে ব্যাট করে রিয়ানের দাপটে ৬ উইকেটে ২২৫ তোলে রাজস্থান। জবাবে লোকেশ রাহুল (৪০ বলে ৭৫) ও পাথুম নিশাঙ্কার (৩৩ বলে ৬২) দাপটে পাঁচ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়ী হয় দিল্লি। রিয়ানের আফশোস, ‘আমরা ভালো স্কোরই খাড়া করেছিলাম। তবে পরের দিকে বলের গতি কমছিল। মাঝের ওভারগুলোতে আমরা আরও ভালো বল করতে পারতাম। কোনো কোনো ওভারে প্রচুর রানও দিয়ে ফেলেছি।’ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রিয়ান। সেই সম্পর্কে তিনি বলেন, ‘সিরিয়াস নয়। আশা করছি, পরের ম্যাচের আগে ঠিক হয়ে যাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ