Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

থানায় যেতে হবে না, ঘরে বসে এবার অনলাইনে জিডি

থানায় যেতে হবে না, ঘরে বসে এবার অনলাইনে জিডি
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কোনও কিছু হারিয়ে গেলে আর জেনারেল ডায়েরি (জিডি) করতে থানায় যেতে হবে না। ১ মে থেকে বারাকপুর পুলিস কমিশনারেট ই-জিডি সার্ভিস চালু করেছে। এবার অনলাইনেই ওই জিডি করা যাবে। অনলাইনে জিডি করার জন্য বারাকপুর পুলিস কমিশনারেটের ওয়েবসাইট হল barrackporepolice.wb.gov.in। 

Advertisement

বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, মানুষের হাতে সময়ের অভাব রয়েছে। অনেক সময় এটিএম কার্ড, মোবাইল ফোন, আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ল্যাপটপ, বিভিন্ন সার্টিফিকেট, এলআইসি পলিসি সহ নানা মূল্যবান কাগজপত্র হারিয়ে গেলে মিসিং ডায়েরি করতে থানায় যেতে হয়। এনিয়ে মানুষকে একটু সুরাহা দিতে ই-জিডি সার্ভিস চালু হল। ১ মে শুরু হয়েছে এই পরিষেবা। এতে মানুষের অনেক উপকার হবে। আর সাধারণ মানুষকে মিসিং ডায়েরি করার জন্য থানায় ছুটে যেতে হবে না। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, বারাকপুর পুলিস কমিশনারেট-এর ওয়েবসাইটের সিটিজেন সার্ভিসে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে যে পেজ বেরবে, সেখানে কী হারিয়েছে, তা উল্লেখ করতে হবে। নাম, ঠিকানা, সই সবই করতে হবে। সঙ্গে সঙ্গে একটি জিডি নম্বরও পাবেন অভিযোগকারী। কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানানো হবে। এর ফলে থানায় যাওয়ার আর প্রয়োজন নেই বাসিন্দাদের। বারাকপুর পুলিস কমিশনারেটের ২৫টি থানাতেই নতুন এই ব্যবস্থা চালু হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ