Bartaman Logo
১০ জুন, ২০২৬

আন্দামানে নো ফ্লাইং জোন, এবার আধুনিক ব্রহ্মস পরীক্ষার পথে ভারত

আন্দামানে নো ফ্লাইং জোন, এবার আধুনিক ব্রহ্মস পরীক্ষার পথে ভারত
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: আঘাত হানার ক্ষমতা আরও নিখুঁত। পাল্লাও বেশি। এবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের এই নয়া সংস্করণ পরীক্ষার পথে ভারত। রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই ভারত মহাসাগর অঞ্চলে ব্রহ্মসের এই নয়া রূপের পরীক্ষা চালানো হবে।

Advertisement

সেনা সূত্রে খবর, ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে। শনিবারের মধ্যেই আন্দামান ও নিকোবর উপকূলের কাছে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে। ৫১০ কিলোমিটার অঞ্চল জুড়ে নো-ফ্লাই জোন ঘোষণা করতে নোটিস টু এয়ারম্যান (নোটাম) ইস্যু করা হয়েছে। সেই সূত্রেই জল্পনা, বর্ধিত পাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে ভারত। জানা গিয়েছে, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এয়ার পরিষেবা বন্ধ থাকবে।
এদিকে, পাক বিমানের জন্য আকাশসীমা ২৩ জুন পর্যন্ত বন্ধ রাখল ভারত। পয়েলগাঁও হামলার জেরে গত ৩০ এপ্রিল প্রাথমিকভাবে ২৩ মে পর্যন্ত এই আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। এদিন তা আরও একমাস বর্ধিত করা হল। এই নোটাম পাক যুদ্ধবিমানের ক্ষেত্রেও প্রযোজ্য। এর আগে অবশ্য পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিষেধাজ্ঞা এক মাস বাড়িয়েছিল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, এটা দেশের সুরক্ষার বিষয়। বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলির কাছ থেকে এ সংক্রান্ত ইনপুট পাওয়া গিয়েছিল। যৌথভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ