Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চুক্তি হল না! ৩ ঘণ্টায় ট্রাম্প-পুতিনের বৈঠকে কার লাভ কতটা?

আলাস্কায় ট্রাম্প ও পুতিনের হাই ভোল্টেজ বৈঠকের পর আপাতত অধরা সমাধান সূত্র। ইতিবাচক দিক থাকলেও হল না চুক্তি। একটি বিষয় নিয়ে একমত না হওয়াতেই, চুক্তি করা যায়নি বলে জানান ট্রাম্প।

চুক্তি হল না! ৩ ঘণ্টায় ট্রাম্প-পুতিনের বৈঠকে কার লাভ কতটা?
  • ১৬ আগস্ট, ২০২৫ ১২:০৮
Prefer us on Google

১৬ আগষ্ট, জুনাউ: আলাস্কায় ট্রাম্প ও পুতিনের হাই ভোল্টেজ বৈঠকের পর আপাতত অধরা সমাধান সূত্র। ইতিবাচক দিক থাকলেও হল না চুক্তি। একটি বিষয় নিয়ে একমত না হওয়াতেই, চুক্তি করা যায়নি বলে জানান ট্রাম্প। তবে একাধিক বিষয় নিয়ে আলোচনা যে ইতিবাচক হয়েছে, তা স্বীকার করেছেন দুই রাষ্ট্রনেতাই।

Advertisement

প্রায় ৩ ঘণ্টার বৈঠকের পর মার্কিং সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প পুতিনের সঙ্গে এই বৈঠককে ১০-এ ১০ দিয়ে মূল্যায়ন করেন।  তিনি জানান, ‘আলোচনায় আমাদের মধ্যে দারুণ মিল ছিল। আমরা সমাধান সূত্রে পৌঁছতে পারিনি। কিন্তু সমাধান বের করার রাস্তায় আমরা ছিলাম।’

অন্যদিকে, ইউক্রেনের যুদ্ধ নিয়ে বলতে গিয়ে পুতিন জানিয়েছেন, ২০২২ সালে ট্রাম্প ক্ষমতায় থাকলে এই যুদ্ধই হত না। এ বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। 

পাশাপাশি এবারের বৈঠকে সমাধান না মিললেও, খুব শীঘ্রই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক সম্মেলনে দুই নেতার কথোপকথনে উঠে এসেছে, তাঁদের পরবর্তী বৈঠক হতে পারে মস্কোতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ