Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিক স্কুলে বেঞ্চ নেই, টয়লেটে দুর্গন্ধ! ‘সমীক্ষা’ সিজেপির

প্রাথমিক স্কুলের পরিকাঠামো ও পঠনপাঠনের হাল খতিয়ে দেখতে বাঁকড়ার দু’টি স্কুল পরিদর্শন করল ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধি দল।

প্রাথমিক স্কুলে বেঞ্চ নেই, টয়লেটে দুর্গন্ধ! ‘সমীক্ষা’ সিজেপির
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রাথমিক স্কুলের পরিকাঠামো ও পঠনপাঠনের হাল খতিয়ে দেখতে বাঁকড়ার দু’টি স্কুল পরিদর্শন করল ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে মুন্সিডাঙা সরদারপাড়া প্রাথমিক বালক বিদ্যালয় এবং বাঁকড়া সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ক্লাসরুম, শৌচাগার, পানীয় জল এবং মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন দলের সদস্যরা। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে পঠনপাঠন ও পরিকাঠামো নিয়ে কথা বলেন তাঁরা।স্কুলের পরিস্থিতি নিয়ে দশ দফা প্রশ্নমালার মাধ্যমে সমীক্ষাও করা হয়। কোথায় কী ঘাটতি, কী সমস্যা রয়েছে এবং পড়ুয়াদের কী ধরনের অসুবিধা হচ্ছে, তা নথিবদ্ধ করা হয়েছে বলে সিজেপির তরফে জানানো হয়। দলের কো-অর্ডিনেটর দেদীপ্য গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, প্রি-প্রাইমারি পড়ুয়াদের বেঞ্চ নেই। মাটিতে বসেই ক্লাস করতে হয়। স্কুল চত্বরেও জঞ্জাল রয়েছে এবং শৌচাগার থেকে দুর্গন্ধ বের হয়। শিক্ষক পদ খালি থাকায় পঠনপাঠনও ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই স্কুলের শিক্ষক বিনয় হেমব্রম। তাঁর দাবি, বেঞ্চ থেকে পড়ে পড়ুয়ারা আহত হওয়ায় প্রি-প্রাইমারির শিশুদের মাটিতে বসানো হয়। স্কুলে আবর্জনা পড়ে থাকার কথাও মানেননি তিনি। সিজেপির দাবি, রিপোর্ট রাজ্য শিক্ষাদপ্তরে পাঠানো হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ