Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নন-রেজিস্টার্ড ডাক্তারদের সম্মেলন  

নন-রেজিস্টার্ড ডাক্তারদের সম্মেলন
 
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নন-রেজিস্টার্ড চিকিৎসকদের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল লালবাগের এস সি বোস কলেজে। সারা রাজ্য থেকে প্রায় এক হাজার প্রতিনিধি ও ভিন রাজ্যের পঞ্চাশ জন প্রতিনিধি শনিবার ও রবিবার এই সম্মেলনে অংশ নেন। প্রোগ্রেসিভ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (পিএমপিএআই) নন রেজিস্টার্ড মেডিক্যাল প্রাকটিশনার্সদের নাম নথিভুক্তিকরণ, বৈজ্ঞানিক ট্রেনিং দেয়। পাশাপশি সরকারি স্বাস্থ্য পরিষেবায় বিএমওএইচদের তত্ত্বাবধানে তাদের ব্যবহার করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এই সম্মেলনেও তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করে। হাজির ছিলেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সহ সভাপতি তরুণ মণ্ডল, রাজ্য সম্পাদক রবিউল আলম। রবিউল সাহেব বলেন, দু’লক্ষ ৫০ হাজারের বেশি ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার(আইএইচসিপি) এই রাজ্যে আছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ