Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরে ট্রাকের ধাক্কায় জখম হলেন চারজন টোটোযাত্রী

নানুরে ট্রাকের ধাক্কায় জখম হলেন চারজন টোটোযাত্রী
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: শুক্রবার দুপুরে নানুর থেকে কীর্ণাহার যাওয়ার রাস্তায় চিতগ্রাম বাসস্ট্যান্ডের কাছে ট্রাকের ধাক্কায় টোটোর চার যাত্রী গুরুতর জখম হন। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় টোটোটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিস। এক শিশু, দুই মহিলা সহ চারজনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটো চালক চার যাত্রীকে নিয়ে লাভপুরের চৌহাট্টা থেকে নানুর যাচ্ছিলেন। চিতগ্রাম বাসস্ট্যান্ড কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে যায় টোটোটি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ