Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরে ফের উদ্ধার তাজা বোমা

নানুরে ফের উদ্ধার তাজা বোমা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: বীরভূম জেলায় বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত। শনিবার বিকেলে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটল নানুর থানার বন্দর ও পিলখুন্ডি গ্রামের মাঝামাঝি জায়গায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমাগুলি একটি পুকুর সংলগ্ন এলাকায় রাখা ছিল। ২০ থেকে ২৫টি বোমা একটি ড্রামের মধ্যে রয়েছে বলে পুলিস খবর পায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াডকে খবর দেয়। পরে তারা সেই বোমা নিষ্ক্রিয় করে বলে নানুর থানা সূত্রে জানা গিয়েছে। কে বা কারা ওই বোমা সেখানে রেখেছিল, তা পুলিস তদন্ত করে দেখছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ