Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নানুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বীরভূমের নানুর থানার পাকুড়হাঁস গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম মনোয়ারা বিবি(৭৬)। শুক্রবার সকালে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে নানুর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখান থেকে তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার সকালে তিনি মারা যান। দুধ গরম করার সময় গ্যাসের আগুনে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি। অপর একটি ঘটনায়, বীরভূমের দুবরাজপুরে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম মনোরঞ্জন আঁকুড়ে(৩২)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ