Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

নানুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বীরভূমের নানুর থানা এলাকায় এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম সালমা খাতুন(১৫)। নানুর থানার নতুনডাঙা এলাকায় তার বাড়ি। পরিবারের দাবি, দিনকয়েক আগে সে একটি পেয়ারা কুড়িয়ে এনে খায়। তারপরই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সোমবার সকালে সে মারা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ