সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার দুপুরে বীরভূমের নানুরের বাসাপাড়ায় এক যাত্রীসহ বরের গাড়ি উল্টে যায়। ঘটনায় মৃত্যু হয় আফরিন সুলতানার(৮)। তার বাড়ি বীরভূমের ইলামবাজারে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনায় জখম হয়েছেন আটজন। স্করপিও গাড়ির সামনে একটি বেপোরোয়া বাইক চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফরিনকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বীরভূমের আতকুলগ্রাম থেকে কাটোয়ার গাঙ্গুলিডাঙা গ্রামে বিয়ে করতে আসছিলেন বর ও তাঁর পরিবারের লোকজন। তার আগেই দুর্ঘটনাটি ঘটে বাসাপাড়া এলাকায়।



