সংবাদদাতা, চাঁচল: সড়কপথ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ল অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম মহারাজতলার ঘটনা। বাসিন্দারা চালক সহ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জখমদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী মুকেশ আলি বলেন, রোগী রেখে চাঁচলের অভিমুখে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। রাজ্যসড়কে কালভার্ট নির্মাণের কাজ চলছে। পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।



