Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়ানজুলি বুজিয়ে নির্মীয়মাণ পেট্রলপাম্পে যাতায়াতের রাস্তা, নন্দকুমারে অবরোধ

নয়ানজুলি বুজিয়ে নির্মীয়মাণ পেট্রলপাম্পে যাতায়াতের রাস্তা, নন্দকুমারে অবরোধ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: নয়ানজুলি বুজিয়ে নির্মীয়মাণ পেট্রলপাম্পে যাতায়াতের রাস্তা করার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার নন্দকুমার থানার ইরখায় ৪১নম্বর জাতীয় সড়কে এনিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই এলাকায় জাতীয় সড়কের ধারে একটি পেট্রলপাম্প তৈরি চলছে। সেই পাম্পে আসা যাওয়ার জন্য নয়ানজুলি বুজিয়ে রাস্তা তৈরি হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত, থানা, বিডিও এবং এসডিও অফিসে অভিযোগও করেছেন বলে দাবি করেন। তারপরও নয়ানজুলি বন্ধ করে রাস্তার কাজ চলতে থাকায় এদিন গ্রামবাসীরা জোটবেঁধে রাস্তা অবরোধ শুরু করেন। এর ফলে ব্যাপক যানজট হয়। নন্দকুমার থানার ওসি উজ্জ্বল নস্কর বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। 
Advertisement
স্থানীয় বাসিন্দা শঙ্কর বেরা বলেন, নয়ানজুলি অবরুদ্ধ হলে এই তল্লাটের চাষাবাদ হবে না। বর্ষার সময় ঘরবাড়িও জলমগ্ন হবে। তাই স্বতঃস্ফূর্তভাবে গ্রামবাসীরা এই ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন। এনিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিস জনিয়েছে, উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করা হবে।
সম্পর্কিত সংবাদ