Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দকুমার সহ ৬ থানার ওসি বদল

নন্দকুমার সহ ৬ থানার ওসি বদল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাস্তায় যুগলকে আটকে জোর করে ১০হাজার টাকা নেওয়ায় তিনদিন আগে তিন পুলিস কর্মী সাসপেন্ড হয়েছিল। এবার সেই নন্দকুমার থানার ওসি উজ্জ্বল নস্করকে অন্য থানায় বদলি করা হল। তাঁকে নন্দকুমার থানা থেকে মারিশদা থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও শুক্রবার আরও পাঁচজন ওসি পরিবর্তন করেছেন পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। মারিশদার ওসি বুদ্ধদেব মাল রামনগর থানার ওসি হচ্ছেন। রামনগর থানার ওসি অমিত দেব নন্দকুমার থানার ওসি হিসেবে বদলি হয়েছেন। দুর্গাচক থানার ওসি অর্কদীপ হালদারকে মান্দারমণি কোস্টাল থানার ওসি করা হয়েছে। মান্দারমণির ওসি অরিজিৎ চট্টোপাধ্যায়কে পাঁশকুড়া থানায় বদলি করা হয়েছে। নয়াচর কোস্টাল থানার ওসি প্রতিমা সাউ বায়েন দুর্গাচক থানার ওসি হচ্ছেন। তমলুক থানার অফিসার স্বরূপকুমার ঘোষ নয়াচর কোস্টাল থানার ওসি হচ্ছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ