Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দকুমারে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডর চালকের হাতে টাকা ফেরাল পুলিস

নন্দকুমারে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডর চালকের হাতে টাকা ফেরাল পুলিস
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দকুমার থানার শীতলপুরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পাওয়া ১লক্ষ ৩৫হাজার টাকা জখম চালকের হাতে তুলে দিল পুলিস। বুধবার রাতে ওই থানার শীতলপুরে ১১৬বি জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনা হয়। দীঘা মোহনায় মাছ ডেলিভারি দিয়ে একটি ম্যাটাডর নদীয়ার তাহেরপুরে ফিরে যাচ্ছিল। শীতলপুরের কাছে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ম্যাটাডরটি দুমড়ে মুচড়ে যায়। ওই গাড়ির চালক গুরুতর জখম হন। পুলিস জখম চালককে উদ্ধার করে খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে মাছ বিক্রির ১লক্ষ ৩৫হাজার টাকা উদ্ধার হয়। বৃহস্পতিবার সেই টাকা তুলে দেয় নন্দকুমার থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ