Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নান্দাই হল্ট স্টেশনে সমস্ত ট্রেন স্টপেজের দাবি 

নান্দাই হল্ট স্টেশনে সমস্ত ট্রেন স্টপেজের দাবি 
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: নান্দাই হল্ট স্টেশনে সমস্ত ট্রেন দাঁড়ানো ও স্টেশন সংলগ্ন অ্যাপ্রোচ রোড সংস্কারের দাবিতে রবিবার সোচ্চার হল হাওড়া-কাটোয়া সুবার্বন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এদিন স্টেশন চত্বরে গণকনভেনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, সংগঠনের সেন্ট্রাল কমিটির সদস্য বিষ্ণুপদ বন্ধ্যোপাধ্যায়, হাওড়া-কাটোয়া অ্যাসোসিয়েশনের সভাপতি অমিয়প্রসাদ সিংহ রায়, সম্পাদক মোতিলাল  চক্রবর্তী, নান্দাই হল্ট স্টেশনের সংগঠনের সেক্রেটারি দেবাশিস ঘোষ প্রমুখ। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমুদ্রগড় ও ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে নান্দাই হল্ট স্টেশন। কিন্তু এটি নামেই স্টেশন। দিনে নাম মাত্র কয়েকটি আপ ও ডাউন ট্রেন দাঁড়ায়। স্টেশনটির পরিকাঠামোর বেহাল অবস্থা। প্লাটফর্মে ফাটল ধরেছে, আগাছা ভরে গিয়েছে। রাতে ঠিকমতো পর্যাপ্ত আলো থাকে না। শৌচাগার থাকলেও অধিকাংশ সময় তালা বন্ধ থাকে। স্টেশনের একদিকে অ্যাপ্রোচ রোডের চরম বেহাল অবস্থা। এদিনের সভায় এই বিষয়গুলি নিয়েই সোচ্চার হন সকলে।
বিষ্ণুবাবু বলেন, রেলকে বেসরকারিকরণের রাস্তায় হাটছে কেন্দ্র। কালনা-কাটোয়া রেলরুটের অনেক স্টেশনে আজ পরিষেবা ও পরিকাঠামো তলানিতে ঠেকেছে। হল্ট স্টেশনগুলির অবস্থা আরও খারাপ। হল্ট স্টেশনে সব ট্রেন না দাঁড়ানোয় এলাকার যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের দাবি হল্ট স্টেশনগুলিতে আপ ও ডাউনের সমস্ত ট্রেন দাঁড়াতে হবে। স্টেশন চত্বরে যাত্রী পরিষেবা পরিকাঠামোর উন্নতি করতে হবে। অ্যাপ্রোচ রোডের দ্রুত সংস্কার করতে হবে। 
সম্পর্কিত সংবাদ