সংবাদদাতা, নন্দীগ্রাম: নন্দীগ্রামে সমবায় সমিতির ডিরেক্টর নির্বাচনে ক্রস ভোটিংয়ে পরাস্ত হল বিজেপি। গত ৮ডিসেম্বর নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় সমিতির প্রতিনিধি (ডেলিগেট) নির্বাচন ছিল। সেখানে তৃণমূল ও বিজেপি দুই দলই ২২টি করে আসনে জয়ী হয়।
Advertisement
আজ, শনিবার সমবায় সমিতির ডিরেক্টর পদে নির্বাচন ছিল। মোট আসন ছিল ১২টি। তারমধ্যে ১১টি আসনে ভোটাভুটি ছাড়াই তৃণমূল ৬ এবং বিজেপি ৫টি আসন জয়লাভ করেছিল। এদিন শুধুমাত্র একটি আসনে ভোট ছিল। সেখানে নির্বাচিত ৪৪ জন প্রতিনিধি ভোট দেন। তার মধ্যে তৃণমূলের ভূদেব খাটুয়া ২৫টি এবং বিজেপির তারাপদ খাটুয়া ১৯টি ভোট পান। অর্থাৎ প্রতিনিধি (ডেলিগেট) নির্বাচনে জয়ী বিজেপির ২২ জনের প্রত্যেকে এই নির্বাচনে তাঁদের প্রার্থী তারাপদ খাটুয়াকে ভোট দেননি। ক্রস ভোটিংয়ে জয়ী হন তৃণমূলের ভূদেব খাটুয়া। সমবায়ে সমিতির এই জয়ে নন্দীগ্রামে উচ্ছ্বাসিত তৃণমূলের নেতা-কর্মীরা।



