Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে সমবায়ে জয় পেল বিজেপি

নন্দীগ্রামে সমবায়ে জয় পেল বিজেপি
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার নন্দীগ্রাম-১ ব্লকের হরিপুরে দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল বিজেপি। এদিন দেবীপুর মিলন বিদ্যাপীঠে ভোটগ্রহণ হয়। ভোট উপলক্ষ্যে যাতে কোনও অশান্তি না হয় সেজন্য প্রচুর বাহিনী মোতায়েন ছিল। মোট ১২টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। এছাড়া, সিপিএম চারটি আসনে লড়াই করেছিল। তবে, তৃণমূলের কোনও ক্যাম্প ছিল না। ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূলের এজেন্টও ছিল না। বিজেপি প্রায় পাঁচ জায়গায় ক্যাম্প করেছিল। সিপিএমেরও ক্যাম্প ছিল। মোট ৭৯৯ভোটারের মধ্যে ৬২৯জন ভোট দেন। ২০২৪সালে ২৭ডিসেম্বর ওই সমবায় সমিতির নির্বাচন ছিল। কিন্তু, নন্দীগ্রামে পরপর দু’টি খুনের ঘটনার পর আইনশৃঙ্খলা জনিত কারণে পুলিসের রিপোর্টের ভিত্তিতে ভোট পিছিয়ে দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশে রবিবার ভোট হয়। তাতে বিজেপি ১২-০মার্জিনে জয়ী হয়।
Advertisement
বিজেপির জয়ের পরই গেরুয়া আবির মেখে নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ভাসেন। দলের জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, নন্দীগ্রামে প্রায় সবকটি সমবায় সমিতির নির্বাচনের জন্য আমাদের আদালতে যেতে হয়েছে। এদিন দেশপ্রাণ সমবায় সমিতির নির্বাচনও আদালতের নির্দেশেই হয়েছে। সেখানে আমরা সবকটি আসনে জয়ী হয়েছি। তৃণমূল ক্যাম্প করতে পারেনি। এজেন্টও বসাতে ব্যর্থ। তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, বিজেপির সন্ত্রাসের জেরে আমরা এজেন্ট দিতে পারিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ