Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন একাধিক নেতা

নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন একাধিক নেতা
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নন্দীগ্রাম: ফের ধাক্কা খেল গেরুয়া শিবির। নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন। দল ছাড়লেন জেলা কমিটির সদস্য অশোক করণ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ কয়েকজন নেতা। এছাড়া দলত্যাগীদের মধ্যে রয়েছেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্যও। সুত্রের খবর, দলের মধ্যে বেশকিছু দিন ধরেই বিভাজন সৃষ্টি হয়েছিল। এর জেরেই আজ, রবিবার দল ছাড়লেন একাধিক নেতা-কর্মী।  
Advertisement
সম্প্রতি বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ৫০ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন দলত্যাগী নেতারা। এতেই বিভাজন আরও প্রকট হয়। দল ছাড়ার পর দেবাশিস বলেন, “এখনই অন্য দলে যোগ দেওয়ার কোনও চিন্তা ভাবনা নেই।” অপর এক দলত্যাগী নেতার কথায়, “বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে সমস্যা চলছিল। সম্প্রতি আর্থিক দুর্নীতিকে ঘিরে আমরা সরব হয়েছিলাম। এরপরই আমরা দল ছড়ার সিদ্ধান্ত গ্রহণ করি।”
সম্পর্কিত সংবাদ