সংবাদদাতা, চোপড়া: সোমবার চোপড়ার নন্দীগছ বাজারে মিছিল ও পথসভা করল সিপিএম। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর সিপিএমের চোপড়ার দুই নং এরিয়া কমিটির সম্মেলন হবে। এরিয়া সম্মেলনকে ঘিরে এদিনের এই মিছিল ও পথসভা। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, সিপিএম নেতা দবিরুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।



