Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু

নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার রাতে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক যুবকের। ১২নম্বর জাতীয় সড়কের পুরাতন মালদহের ৮ মাইলে তাঁকে একটি গাড়ি ধাক্কা মারে। এদিন জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অমিত মণ্ডল(২৪)। বাড়ি শহরের ১৮ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, যুবক একটি অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ খেয়ে ওই সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। তখন পিছন থেকে গাড়িটি তাঁকে ধাক্কা মারে। এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কয়েকঘণ্টা পরই তাঁর মৃত্যু হয়। মালদহ থানার পুলিস জানিয়েছে, পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ