সংবাদদাতা, ডোমকল: তৈরির মাস কয়েকের মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত কালভার্ট। দিন কয়েক আগেই রানিনগরের পুরাতন ডিগ্রি এলাকায় অবস্থিত ওই কালভার্টটি ভেঙে পড়ে। নতুন কালভার্ট ভেঙে পড়ায় তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী। তাঁরা দ্রুত কালভার্ট সংস্কারের দাবি জানিয়েছেন।
Advertisement
জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে ২ লক্ষ ৮০ হাজার টাকা খরচে কাতলামারি-২ গ্রাম পঞ্চায়েতের পুরাতন ডিগ্রি এলাকায় ওই কালভার্টটি তৈরি করা হয়েছিল। ওই কালভার্টটি পেরিয়েই দু’টি স্কুলের পড়ুয়ারা সহ আশেপাশের পাঁচটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালভার্ট তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় তা ভেঙে পড়েছে। যদিও ওই কালভার্ট নির্মাণকারী ঠিকাদার বলেন, ওভারলোড গাড়ি যাওয়ার কারণেই সেটি ভেঙে পড়েছে।
কাতলামারি-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল কাসেম বলেন, কার গাফিলতিতে এটা ঘটেছে তা ওই ঠিকাদার ও ইঞ্জিনিয়ার বলতে পারবেন। আমরা ওই ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাঁরা নতুন করে ওই কালভার্ট নির্মাণ করার কথা বলেছেন।