Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নমানের পাইপ, অভিযোগে বিক্ষোভ

নিম্নমানের পাইপ, অভিযোগে বিক্ষোভ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: জলের লাইনে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের পাইপ। ফলে পাম্প চলার সঙ্গে সঙ্গে পাইপ ফেটে এলাকা জলমগ্ন হচ্ছে। এই অভিযোগে পলাশীপাড়া থানার বড় নলদহ কলোনির বাসিন্দারা গ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় ত্রিশ মিনিট অবরোধ বিক্ষোভ চলার পর পিএইচই দপ্তরের পাম্প অপারেটর এসে বিষয়টি ঠিকাদারকে বলার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
Advertisement
সম্পর্কিত সংবাদ