Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ

মালদহ জেলা পরিষদের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন ক্ষিপ্ত বাসিন্দারা। তাঁরা শেষপর্যন্ত কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগ, কাজের মান নিয়ে ঠিকাদারি সংস্থাকে অভিযোগ জানালে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: মালদহ জেলা পরিষদের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন ক্ষিপ্ত বাসিন্দারা। তাঁরা শেষপর্যন্ত কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগ, কাজের মান নিয়ে ঠিকাদারি সংস্থাকে অভিযোগ জানালে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। মানিকচক ব্লকের বাকিপুর শ্যামসুন্দরী গ্রামে প্রায় ২৫০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসী বারবার এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন প্রশাসনের কাছে। কিছুদিন আগে মালদহ জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই ঢালাই রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়। কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্য কবিতা মণ্ডল।
Advertisement
গ্রামবাসীদের অভিযোগ, শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে ঠিকাদার সংস্থা। নিয়ম মেনে কাজ করতে বলা হলে ঠিকাদারের লোকজনেরা হুমকি দিচ্ছে। তাই গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা টিঙ্কু সরকার বলেন, জেলা পরিষদ সদস্য রাস্তার কাজের সূচনার সময় আমাদের বলে গিয়েছেন কাজ ঠিকমতো বুঝে নিতে। 
রাস্তায় ব্যবহৃত বালি একেবারে নিম্নমানের। সেজন্য কাজ বন্ধ করেছি। আরেক বাসিন্দা পিন্টু মণ্ডল বলেন, কাজের মান নিয়ে ঠিকাদার সংস্থাকে অভিযোগ করলে তারা আমাদের হুমকি দিয়েছে। খারাপ সামগ্রী ব্যবহার করার ফলে অল্পদিনে ভেঙে পড়বে রাস্তাটি। তখন বিপদে পড়বেন বাসিন্দারা। যদিও ঠিকাদার সংস্থার কর্মী বিশ্বজিৎ মণ্ডলের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী ঢালাই রাস্তার কাজ হচ্ছে। ইচ্ছাকৃতভাবে বেশকিছু গ্রামবাসী কাজে বাধা দিচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি আমরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ