Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নমানের খাবার দেওয়ায় অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকাকে আটকে বিক্ষোভ

নিম্নমানের খাবার দেওয়ায় অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকাকে আটকে বিক্ষোভ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মানিকচকের মাধবনগর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে  নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। মঙ্গলবার কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। মানিকচক থানার পুলিস ও ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।
Advertisement
জানা গিয়েছে, চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন প্রায় ৬০ জন শিশু ও মায়ের খাবার তৈরি হয়। গ্রামবাসীদের অভিযোগ, পুষ্টিকর খাবারের পরিবর্তে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে।
স্থানীয় বধূ বিউটি ঘোষ, রিনা সরকাররা বলেন, অনেকদিন ধরে পোকাধরা চালের খিচুড়ি দেওয়া হচ্ছিল। অনেকে এই অভিযোগ করছিলেন। আজ আমরাও সেটা দেখলাম। চালের মধ্যে প্রচুর পোকা। সেই চালই রান্না করে  দেওয়া হয়। অভিযোগ স্বীকার করে নিয়ে কেন্দ্রের কর্মী কৃষ্ণা সরকার বলেন, ব্লক থেকেই মাত্রাতিরিক্ত চাল পাঠিয়ে দেওয়ায় সেগুলি দীর্ঘদিন থেকে যাচ্ছে। যার ফলে চালে পোকা হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। ব্লকের এক আধিকারিক বলেন, গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছি। পরবর্তীতে ভালো মানের খাবার দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ