Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্ন আদালতে আবেদন করুন,  আরাবুল মামলায় নির্দেশ হাইকোর্টের

নিম্ন আদালতে আবেদন করুন,  আরাবুল মামলায় নির্দেশ হাইকোর্টের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরাবুল ইসলামকে আগেই সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আরও বিপাকে ভাঙড়ের একদা দাপুটে নেতা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন খারিজের আবেদনের জন্য মামলাকারীকে নিম্ন আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বিজয়গঞ্জ বাজারে মণিরুল মোল্লার উপর গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই মামলায় জামিনে মুক্ত আরাবুল। কিন্তু আরাবুলের বিরুদ্ধে অভিযোগ, হামলার শিকার মনিরুল মোল্লাকে এখন তিনি হুমকি দিচ্ছেন। যার জেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনিরুল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানিতে রিপোর্ট দিয়ে পুলিস জানায়, এই ঘটনায় চার্জশিট পেশ করা হয়েছে। এরপরই মামলাকারীকে বিচারপতি বলেন, অভিযুক্তর জামিন খারিজের জন্য নিম্ন আদালতে আবেদন করতে হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ