Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নম্বর প্লেটহীন ট্রাক্টরে দেদার বালি পাচার বিষ্ণুপুরে

নম্বর প্লেটহীন ট্রাক্টরে দেদার বালি পাচার বিষ্ণুপুরে
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পুলিসকে ফাঁকি দিতে এবার বালি মাফিয়ারা নতুন কৌশল নিয়েছে। খাদান থেকে বালি পাচারের জন্য তারা নম্বর প্লেটহীন যানবাহন ব্যবহার করছে। রবিবার বিষ্ণুপুর থানার পুলিস নম্বর প্লেটহীন একটি বালি ভর্তি ট্রাক্টর আটক করেছে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, জয়রামপুর-বীরসিং রোডে ভোরা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা থেকে একটি বালি ভর্তি ট্রাক্টর আটক করা হয়। পরে সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাক্টরটির নম্বর প্লেট ছিল না।  জানা গিয়েছে, বিষ্ণুপুর মহকুমা এলাকার নদনদী গুলি থেকে ব্যাপক বালি পাচার চলছে। দ্বারকেশ্বর ও দামোদরের পাশাপাশি ওই মহকুমার ছোটোখাটো জোড়বাঁধ থেকেও দেদার বালি তোলা চলছে। ভূমি দপ্তরের পক্ষ থেকে বর্ষার সময় নদনদী থেকে বালির তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নভেম্বরের প্রথম সপ্তাহে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তারপর থেকে জেলার নদনদীগুলির বৈধ ঘাটে বালি তোলার কাজ শুরু হয়েছে। বৈধ ঘাটের পাশাপাশি বালি মাফিয়াদের একাংশ বাঁকুড়ায় নদনদীর বিভিন্ন জায়গা থেকে ব্যাপক বালি তুলে পাচার করছে। 
Advertisement
নিয়ম না মেনে যত্রতত্র বালি তোলার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রথম দিকে জেলা ভূমি দপ্তরের আধিকারিকদের বড় অংশ বিষয়টি নিয়ে নিষ্ক্রিয় ছিলেন। তা নিয়ে পুলিস মহলে ক্ষোভের সঞ্চার হয়। 
সম্পর্কিত সংবাদ