Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নালার উপর পাইপলাইন, তা থেকে জল সংগ্রহ তুফানগঞ্জে

নালার উপর পাইপলাইন, তা থেকে জল সংগ্রহ তুফানগঞ্জে
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: নিকাশিনালায় জমে রয়েছে আবর্জনা। তার উপরই পানীয় জলের পাইপলাইন। এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পানীয় জল সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি কোনও প্রত্যন্ত এলাকার নয়, তুফানগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের নিউ মদনমোহন পাড়ার। স্থানীয়দের অভিযোগ, এত বড় এলাকায় শুধুমাত্র একটি জলের লাইন রয়েছে। তাও আবার নালার ওপর। জলও আসে অত্যন্ত ধীর গতিতে। দীর্ঘদিন থেকে এভাবেই জল সংগ্রহ করে খেতে হচ্ছে বাসিন্দাদের। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলারকে জানানো সত্বেও সুরাহা না মেলায় ক্ষোভ ছড়িয়েছে।যদিও কাউন্সিলার অম্লান বর্মার সাফাই, পাইপের আকারের তুলনায় কানেকশন বেশি। তাই জলের গতি কম। শীঘ্রই বাড়ি বাড়ি জল পরিষেবা পৌঁছে দেওয়া হবে।স্থানীয় বাসিন্দা কৃষ্ণ দাস, মালা সাহা বলেন, আমাদের এলাকার অন্তত ৫০টি পরিবারকে একটি ট্যাপের ওপর নির্ভর করতে হয়। দিনে দু’বার জল আসে। তাও আবার সুতোর মতো। বাধ্য হয়ে আবর্জনায় ভরা নালার ওপর থাকা পানীয় জলের পাইপলাইন থেকে থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এতে পেটের রোগ সহ অন্য রোগের আশঙ্কাও থাকছে। ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা জন্যস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক তরুব্রত রায় বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ