Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নীলপুরে যুব উৎসব জমজমাট

নীলপুরে যুব উৎসব জমজমাট
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জমে উঠেছে নীলপুর যুব উৎসব। সোমবার দ্বিতীয় দিনে বিকেল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমে যায়। জিভে জল আনা বিভিন্ন খাবারের স্টল রয়েছে। সেগুলিতে ভিড় সবচেয়ে বেশি ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেও শহরের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা ভিড় করেন। দুপুরের দিকে এলাকার কচিকাঁচাদের ঘুড়ি, লাটাই এবং রং পেন্সিল দেওয়া হয়। মেলা কমিটির পক্ষে রাসবিহারী হালদার বলেন, পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। সেকথা মাথায় রেখে ঘুড়ি দেওয়া হয়েছে। ১৬জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনই নামী শিল্পীরা অংশগ্রহণ করবেন। বলিউড এবং টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও থাকছেন। প্রতিবারই এলাকার বাসিন্দারা এই উৎসবের জন্য মুখিয়ে থাকেন। স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পৌষ সংক্রান্তির দিনও নানা অনুষ্ঠান থাকছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ