Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নলকূপের পাইপ চুরি, গ্রেপ্তার ৪

নলকূপের পাইপ চুরি, গ্রেপ্তার ৪
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: সরকারি নলকূপের পাইপ চুরির অভিযোগে খাজরা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করল কেশিয়াড়ি থানার পুলিস। খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে রবিবার খড়গপুর মহকুমা আদালতে পেশ করে পুলিস। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে খাজরা গ্রাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া প্রাথমিক স্কুলের মাঠে রাখা সরকারি নলকূপের পাইপ চুরি যাচ্ছিল। বিষয়টি গ্রাম পঞ্চায়েতের নজরে আসায় কেশিয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়েক। এরপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস চারজনকে গ্রেপ্তার করে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ