Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে ট্রেলারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

নলহাটিতে ট্রেলারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। মৃতের নাম কাদের শেখ(৪৯)। তাঁর বাড়ি নলহাটি পুরসভার ১নম্বর ওয়ার্ডের গোপালপুরে। শনিবার সন্ধ্যায় তিনি নলহাটি বাসস্ট্যান্ড এলাকা থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। গোপালপুর গ্রামের কাছে একটি ট্রেলার তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তিনি রাস্তায় ছিটকে পড়েন। তড়িঘড়ি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিস জানিয়েছে, ঘাতক ট্রেলারটি আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। কিছুদিন আগেও এই গোপালপুরেই লরির ধাক্কায় এক টোটোচালক সহ দু’জনের মৃত্যু হয়। একের পর এক ঘটনায় গোপালপুর মোড়ে সড়কের উপর গার্ডরেল বসিয়ে যান নিয়ন্ত্রণের দাবি তুলেছেন স্থানীয়রা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ