Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে সারদা মায়ের আবির্ভাব তিথি উদযাপন

নলহাটিতে সারদা মায়ের আবির্ভাব তিথি উদযাপন
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রবিবার মহা সমারোহে সারদা মায়ের ১৭৩ তম আবির্ভাব তিথি উদযাপন করল নলহাটির আকালীপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম। ভোর থেকেই মঙ্গলারতি ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সকালে সারদা মায়ের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গ্রাম ঘোরা হয়। এরপর আশ্রম চত্বরে পুজো ও হোমযজ্ঞ, হরিনাম সংকীর্তন সহ নানা ধর্মীয় রীতি পালন করা হয়। আশ্রমের মহারাজ স্বামী বাগিশানন্দপুরী বলেন, সারদা মায়ের জীবনী অবলম্বনে নানা অনুষ্ঠানের পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত ভক্তদের পাত পেড়ে অন্নপ্রসাদ খাওয়ানো হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ