Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে সিপিএমের বিক্ষোভ সভা

নলহাটিতে সিপিএমের বিক্ষোভ সভা
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: আম্বেদকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় নলহাটিতে বিক্ষোভসভা করল সিপিএম। পাশাপাশি অমিত শাহের কুশপুতুলও দাহ করা হয়। দলের নলহাটি এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত লেট বলেন, অমিত শাহ যেভাবে সংসদে দাঁড়িয়ে বাবাসাহেব আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করছেন তাঁর তীব্র নিন্দা করি। অন্যদিকে মল্লারপুরের বাহিনা মোড়ে রানিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সংগঠনের পক্ষ থেকে অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়। নেতৃত্ব দেন সিপিএমের জেলা কমিটির সদস্য অরূপ বাগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ