Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নলহাটিতে শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি জংশন সংলগ্ন এলাকায় শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম শ্যামল সাহা (৬৭)। বাড়ি নলহাটি পুরসভার ৮নম্বর ওয়ার্ডে। তিনি খাবারের হোটেল চালাতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় আপ শতাব্দী এক্সপ্রেস নলহাটি জংশন অতিক্রম করার আগে লেভেল ক্রসিং গেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ওই বৃদ্ধ সাইকেল নিয়ে বন্ধ গেট পেরিয়ে যাওয়ার সময় শতাব্দী এক্সপ্রেস তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ