সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে বাড়িতে ঢুকে মূক ও বধির যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ৬৪/২ কে ধারা যুক্ত করে শুক্রবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, অভিযুক্তর জামিন মঞ্জুর না করে বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, বছর বাইশের মূক ও বধির ওই যুবতীর বাড়ি নলহাটি শহরে। বৃহস্পতিবার তিনি বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সময় এলাকারই যুবক মিনারুল শেখ তাঁর বাড়িতে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। ইতিমধ্যে যুবতীর এক আত্মীয় সেই বাড়িতে এসে দেখে ফেলেন। তৎক্ষণাৎ ওই যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে যুবতীর পরিবারের সদস্যরা অভিযুক্ত যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিস তদন্তে নেমে রাতে নলহাটি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানিয়েছে।



