Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

নলহাটিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম মঞ্জুরী মণ্ডল(৪০)। বাড়ি নলহাটি থানার কল্যাণপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে তাঁকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার দাদা নারায়ণ মণ্ডল বলেন, বোন পাশাপাশি দু’টি জমির একটিতে ফসল, অন্যটিতে তুঁত চাষ করেছিল। ফসলে পোকা লাগায় বোন ওই জমিতে কীটনাশক স্প্রে করে। পরে তুঁত গাছ কেটে বাড়িতে নিয়ে এসে রাখলে দেখা যায় সব পলু পোকা মারা গিয়েছে। জমিতে কীটনাশক স্প্রে করার ফলেই পলু পোকা মারা গিয়েছে। তাতেই ব্যাপক ক্ষতি হওয়ায় মানসিক দুশ্চিন্তায় ভুগছিল। সেই অবসাদ থেকেই বোন আত্মহত্যা করেছে। পুলিস জানিয়েছে,  একটি অস্বাভাবিক মৃত্যর তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ