Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে দু’টি পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত‌্যু

নলহাটিতে দু’টি পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত‌্যু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট : সোমবার সকালে নলহাটিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস জানিয়েছে, মৃতের নাম কাশীনাথ সাহু (৪৯)। বাড়ি নলহাটির বারা গ্রামে। এদিন সকালে বাড়ির পাঁচিলের পাশে গোরুকে খাবার দেওয়ার জন্য পাতনা বসাচ্ছিলেন। সেই সময় ইঁটের পুরনো পাঁচিল ভেঙে তাঁর উপরে পড়ে। পরিবারের সদস্যরা দৌড়ে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। সকাল দশটা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। 
Advertisement
অন্যদিকে ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় নলহাটির আমাইপুরের বাসিন্দা লালু শেখ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রবিবার বাড়ি থেকে বাইক চালিয়ে ঝাড়খণ্ডের মহিষাগড়িয়া গ্রামে কাজে গিয়েছিলেন। বিকেলের দিকে মহিষাগড়িয়া গ্রামের কাছ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল তাঁর বাইকটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করলে কিছুক্ষণের মধ্যে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার বাবা হানিফ শেখ বলেন,  কোনও যানবাহনের ধাক্কায় ছেলের মৃত্যু হয়ে থাকতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ