সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে অবৈধ বালিবোঝাই লরি আটকের পাশাপাশি চালককে গ্রেপ্তার করল পুলিস। বুধবার গভীর রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পার্কিং থেকে গাড়িটিকে আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক নুরুল হোদাকে পুলিস গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি মাড়গ্রাম থানার প্রতাপপুর গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ধৃতকে জেরা করে কোথা থেকে বালি লোড করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, জানার চেষ্টা হবে।



