সংবাদদাতা, ফালাকাটা: পদে নেই তাও কীভাবে ‘নীলবাতি’ গাড়ি নিয়ে ঘুরছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী! মঙ্গলবার নীলবাতি লাগানো বিলাসবহুল গাড়িতে চেপে ফালাকাটা টাউন ক্লাবের আউটডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সৌরভ। যা নিয়ে শহরবাসীর মধ্যে প্রশ্ন ওঠায় গুঞ্জন শুরু হয়েছে। যদিও গোটা বিষয়টি এড়িয়ে গিয়ে সৌরভ বলেন, একটি সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। সেখান থেকে মন্ত্রী বেরিয়ে যাচ্ছিলেন। তাই তড়িঘড়ি যেতে হয়তো কোনও নীলবাতিওয়ালা সরকারি গাড়িতে উঠে পড়েছিলাম। তবে ওই গাড়িটি আমার ব্যক্তিগত গাড়ি নয়।
Advertisement
যদিও পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাড়িটি জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নামে নথিভুক্ত করা আছে। সেই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন সৌরভ চক্রবর্তী। স্থানীয়দের অভিযোগ, সেই গাড়িতে নীলবাতি লাগিয়ে সৌরভবাবু ঘুরে বেড়ান।



