Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নালা ও রাস্তা নির্মাণের সূচনা

নালা ও রাস্তা নির্মাণের সূচনা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার বিকেলে নাগরাকাটা ব্লকের সুখানীবস্তি এলাকায় নালার কাজ ও একটি রাস্তার কাজের সূচনা হল। এদিন ফিতে কেটে  দুটি কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্যা ফিরোজনুর পাটোয়ারী। হাজির ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কাজি পান্ডে সহ অন্যরা। 
Advertisement
রাস্তার কাজটি জেলা পরিষদ করছে। ১৪লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ হবে। ৫০০মিটার লম্বা হবে রাস্তাটি। রাস্তাটি সুখানী বস্তির জনবহুল এলাকার মধ্য দিয়ে গিয়েছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল ছিল। এদিন থেকে কাজ শুরু হওয়ায় সকলে খুশি। 
সুখানীবস্তি এলাকার নাগরাকাটা থানার পাশ দিয়ে ১২০মিটার পাকা কংক্রিটের নালা করা হবে। এই নালাটি এতদিন কাঁচা অবস্থায় ছিল। নালাটি নাগরাকাটা থানার পাশ দিয়ে বিজয়নগর হয়ে মনমোহন ধরা পর্যন্ত চলে গিয়েছে নালাটি। এই নালা দিয়ে জল সরবরাহ করে প্রায় একশ বিঘা জমিতে সেচের কাজ করা হয়। কাঁচা নালাটি পাকা করা হলে বহু কৃষক উপকৃত হবেন। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির ফিফটিন ফিনান্স থেকে নয় লক্ষ টাকা ব্যয়ে পাকা নালা তৈরি হবে। 
জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরোজনুর পাটোয়ারী বলেন, সুখানী বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি রাস্তা জেলাপরিষদের পক্ষ করে দেওয়া হচ্ছে। এই রাস্তাটি হলে বহু পড়ুয়া সহ সাধারণ মানুষ উপকৃত হবে। আরএকটি পাকা নালার কাজের সূচনা হয়েছে। এই পাকা নালা তৈরি হয়ে গেলে বহু কৃষক উপকৃত হবেন। 
সম্পর্কিত সংবাদ