Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকাশিপাড়ায় ২টি বাড়ি ভস্মীভূত

নাকাশিপাড়ায় ২টি বাড়ি ভস্মীভূত
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রবিবার রাতে নাকাশিপাড়া থানার বহিরগাছি এলাকায় আগুনে ভস্মীভূত হল দু’টি কাঁচা বাড়ি। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দু’টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পাটকাঠির ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্লক প্রশাসনের তরফে দু’টি পরিবারকে ত্রিপল, চাল সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয়েছে।  জানা গিয়েছে, রবিবার রাতে আনোয়ার শেখ ও শানোয়ার শেখের বাড়িতে আগুন লাগে। বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। আগুনে একটি গোরু দগ্ধ হয়। এছাড়া বাড়িতে দু’টি ছাগল ছিল। আগুন লাগার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিন সকালে গিয়ে দেখা যায়, বাড়ির কোনও কিছুই আর অবশিষ্ট নেই। আনোয়ার শেখ বলেন, আমাদের পাট কাঠির ঘর। রাতে ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি আগুন লেগে গিয়েছে। আমরা তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে আসি।  মুহূর্তের মধ্যে পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আমাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন থাকার ঘর নেই। আমরা ঘরের জন্য আবেদন করব।ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব বল বলেন, ওরা তাঁতের কাজ করত। সেই তাঁতের মেশিনে পুড়ে গিয়েছে। যার ফলে ওদের উপার্জনের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। আমরা তাঁদের পাশে রয়েছি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ